হবিগঞ্জে ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১৩ জুলাই) উপজেলার তিনটি আলাদা ইউনিয়নে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রামের আব্দুর রফিক কন্টর মিয়ার ছেলে জামাল মিয়া (৩২) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত জামাল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানা গেছে।
একই দিনে পাইকপাড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪০) বিষপান করেন। পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
অপরদিকে, সদর ইউনিয়নের করিমপুর গ্রামে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম তিনটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, পৃথক এই ঘটনাগুলোর বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
আর আর
মন্তব্য করুন: