গণ-মিছিলে যাওয়ার পথে মৌলভীবাজারে জামায়াত নেতার মৃত্যু
Led Bottom Ad

গণ-মিছিলে যাওয়ার পথে মৌলভীবাজারে জামায়াত নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৬/০৮/২০২৫ ১৭:২৩:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. খোয়াজ মিয়া (৬০) ইন্তেকাল করেছেন। 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জেলা সদরে জামায়াতের গণমিছিলে অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় চৌধুরীবাজার এলাকায় পৌঁছালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী।  


মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মধিপুর বাইতুল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজ জানাজা শেষে দাফন করা হয়।


এদিকে জেলা জামায়াতের আমির মো. সায়েদ আলী ও সেক্রেটারি মো. ইয়ামির আলী এক যৌথ বিবৃতিতে খোয়াজ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad