নিউজিল‍্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে নকআউটে বেলজিয়াম

নিউজিল‍্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে নকআউটে বেলজিয়াম

প্রথম ডেস্ক

২৭/০৬/২০২৬ ২৩:২৮:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে দিয়ে শেষ বত্রিশ নিশ্চিত করল নিউজিল‍্যান্ড। গ্রুপ 'জি'-এর চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি।


ভ্যাঙ্কুভারে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম। একের পর এক আক্রমণে চাপে ফেলে নিউজিল্যান্ডকে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও স্কোরলাইন বেলজিয়ামের আধিপত্যের পুরো চিত্র তুলে ধরতে পারেনি। বিরতির পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় নিউজিল্যান্ড। তবে সেই সুযোগেই আরও ভয়ংকর হয়ে ওঠে বেলজিয়ামের আক্রমণ। দ্রুত ব্যবধান বাড়িয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা।


মাঝে এলিজা জাস্ট একটি গোল শোধ করে ব্যবধান কমালেও তাতে ম্যাচে ফেরার কোনো সুযোগ তৈরি হয়নি নিউজিল্যান্ডের। শেষ দিকে বদলি হিসেবে নেমে মাত্র ১০ মিনিটেই ম্যাচে নিজের ছাপ রাখেন রোমেলু লুকাকু। এক গোল করার পাশাপাশি একটি গোলে অ্যাসিস্টও করেন এই স্ট্রাইকার।


শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। তিন ম্যাচ শেষে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে তারা। অন্যদিকে টানা হতাশাজনক পারফরম্যান্সে গ্রুপের তলানিতে থেকেই বিশ্বকাপ শেষ করতে হলো নিউজিল্যান্ডকে।


রাউন্ড অব ৩২-এ বেলজিয়ামের প্রতিপক্ষ হবে তৃতীয় হওয়া সেরা দলগুলোর একটি। আর গ্রুপ রানার্সআপ মিসর খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad