দোয়ারাবাজারে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবক আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা এলাকায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাত নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বন্দেরবাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার চন্ডিপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জামিদুল হাসান জায়েদ ওরফে বাদশা (২২) এবং বাজিতপুর গ্রামের শুকুর আলীর ছেলে আরেক যুবক। তাঁদের কাছ থেকে দুটি ডিভাইস জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুজনকে থানায় হেফাজতে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: