দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা
রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফলভাবে রিং স্থাপন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় যুক্তরাজ্যের একটি হাসপাতালে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে মঙ্গলবার (১২ মে) রাতে বঙ্গভবনের প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাত দিয়ে প্রেস উইং জানায়, মঙ্গলবার দুপুরে ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। এ সময় তাঁর হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করে সেখানে একটি স্টেন্ট স্থাপন করেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য রাষ্ট্রপতি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, গত ৯ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। সেই চিকিৎসার অংশ হিসেবেই তিনি বর্তমানে ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ফলো-আপ নিচ্ছেন। নির্ধারিত সূচি অনুযায়ী চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: