মাধবপুরে এসিল্যান্ড অফিসে সার্ভেয়ার পদ শূন্য: সেবাপ্রত্যাশীদের ভোগান্তি চরমে
Led Bottom Ad

মাধবপুরে এসিল্যান্ড অফিসে সার্ভেয়ার পদ শূন্য: সেবাপ্রত্যাশীদের ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৩/০৫/২০২৬ ১০:৪৯:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দীর্ঘদিন ধরে সার্ভেয়ার পদটি শূন্য থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ সেবাগ্রহীতারা। জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ নিয়ে প্রতিদিন শতাধিক মানুষ অফিসে এলেও সার্ভেয়ার না থাকায় অধিকাংশ আবেদনই ঝুলে আছে। এতে একদিকে যেমন সরকারি সেবা ব্যাহত হচ্ছে, অন্যদিকে বাড়ছে ভূমি সংক্রান্ত সামাজিক বিরোধ।

স্থানীয় সূত্র জানায়, জমির সীমানা নির্ধারণ, পরিমাপ, নামজারি তদন্ত ও খাস জমি যাচাইয়ের মতো স্পর্শকাতর কাজের জন্য সার্ভেয়ারের উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু দীর্ঘদিন ধরে এই পদে কোনো কর্মকর্তা না থাকায় সাধারণ মানুষকে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই নিরুপায় হয়ে বেসরকারি লোকজনের সহায়তা নিচ্ছেন, যাতে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। ভুক্তভোগী তোফায়েল আহমদ ও লাভলী বেগম জানান, নামজারির আবেদন করে বারবার অফিসে এসে কেবল নতুন নতুন তারিখ পাচ্ছেন তারা। এতে সময় ও অর্থের অপচয় হচ্ছে।

মাধবপুরের সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম জানান, আগের সার্ভেয়ার বদলি হয়ে যাওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। এখন পর্যন্ত নতুন কাউকে এখানে পদায়ন করা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করা হচ্ছে।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম বলেন, "মাধবপুর ভূমি অফিসে দ্রুত সার্ভেয়ার পদায়নের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছি। আশা করছি খুব দ্রুতই সেখানে নতুন একজন সার্ভেয়ার নিযুক্ত হবেন এবং জনগণের ভোগান্তি লাঘব হবে।" স্থানীয় সচেতন মহল দ্রুত এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad