সুনামগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে শাল্লায় আনন্দ মিছিল
সদ্য ঘোষিত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে শাল্লা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১০ মে) দুপুর ১২টায় স্থানীয় বিএনপির নিজস্ব কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
শাল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক–এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রেমান আহমেদ–এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাকিল আহমেদ।
এ সময় বক্তব্য দেন শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মুরাদ আহমেদ, সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, কামরুল হাসান আশিক ও প্রান্ত দাসসহ অন্য নেতারা।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘রাজপথের সেরা দল, সুনামগঞ্জ জেলা ছাত্রদল’ এবং ‘ছাত্রদলে সন্ত্রাস নাই, এসো নবীন ভয় নাই’— এমন নানা স্লোগান দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জেলা ছাত্রদলের নতুন নেতৃত্বে যারা স্থান পেয়েছেন, তারা দলের দুর্দিনে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। কেন্দ্রীয় ছাত্রদল তাদের যথাযথ মূল্যায়ন করেছে। তবে অতীতের জেলা কমিটিতে শাল্লা উপজেলা থেকে কাউকে স্থান দেওয়া হয়নি উল্লেখ করে বক্তারা আশা প্রকাশ করেন, আগামী পূর্ণাঙ্গ জেলা কমিটিতে শাল্লার ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: