২০ আগস্টের মধ্যে হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন
Led Bottom Ad

কেন্দ্রীয় কার্যালয়ে সিদ্বান্ত

২০ আগস্টের মধ্যে হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

২৫/০৭/২০২৫ ২৩:৫৫:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী ২০ আগস্টের মধ্যে হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৩ জুলাই (বুধবার) ঢাকার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিলেট বিভাগের দায়িত্বশীল নেতাদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এই সভার সাথে যুক্ত ছিলেন।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের বিষয়টি জানানো হয়। এর অনুলিপি বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ও সিলেট বিভাগের সাংগঠনিক কার্যক্রমে দলনেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিলেট বিভাগীয় সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকীকে দেওয়া হয়।


হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই খবরে হবিগঞ্জ জেলার বিএনপি পরিবারের মধ্যে আনন্দ বিরাজ করছে। দীর্ঘদিন পর জেলা বিএনপির সম্মেলন আয়োজনের সিদ্ধান্তের জন্য আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাই।


২০১৯ সালের ২৪ এপ্রিল গঠিত ৪৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দ্বারা বর্তমানে চলছে হবিগঞ্জ জেলা বিএনপি। ওই কমিটির আহ্বায়ক আবুল হাসিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন, আলহাজ্ব জি কে গউছ। তবে জায়গা দখলের অভিযোগে ২০২৪ সালের ১৫ আগস্ট আহ্বায়ক মো. আবুল হাসিমকে দলীয় পদ এবং সাধারণ সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।


এর আগে ২০০৯ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সৈয়দ মো. ফয়সল সভাপতি, শেখ সুজাত মিয়া সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট এনামুল হক সেলিম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।


পরবর্তীতে শেখ সুজাত মিয়া যুক্তরাজ্যে চলে গেলে এই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন আলহাজ্ব জি কে গউছ। এই কমিটি ২০১৯ সালের ৬ এপ্রিল কমিটি বিলুপ্ত হয়ে ২৪ এপ্রিল আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad