‘ইমো হ্যাকার’ চক্রের ৫ সদস্য আটক
Led Bottom Ad

‘ইমো হ্যাকার’ চক্রের ৫ সদস্য আটক

প্রথম ডেস্ক

০২/০৫/২০২৬ ১৩:১২:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নাটোরের লালপুর উপজেলায় ‘ইমো হ্যাকার’ চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে) রাতে উপজেলার পানসিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— পানসিপাড়া গ্রামের আব্দুল্লাহ আল বায়োজিদ, বাসেদ আলী ও মো. আব্দুল্লাহ এবং নওয়াপাড়া গ্রামের লালন আলী ও মো. শাকিল। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পানসিপাড়া গ্রামের রফিজ মন্ডলের বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানে আটককৃতদের কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত বেশ কিছু অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের ইমো ও ফেসবুক মেসেঞ্জার হ্যাক করে আসছিল। আইডি হ্যাক করার পর তারা পরিচিতদের কাছে জরুরি প্রয়োজনে টাকা চেয়ে কৌশলে বিকাশের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিত। আটকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad