সিলেটে লঙ্কান নারীদের কাছে হার দিয়ে সিরিজ শুরু টাইগ্রেসদের
Led Bottom Ad

সিলেটে লঙ্কান নারীদের কাছে হার দিয়ে সিরিজ শুরু টাইগ্রেসদের

প্রথম ডেস্ক

২৯/০৪/২০২৬ ১০:০৭:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কা নারী দলের কাছে ২৫ রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। লঙ্কানদের দেওয়া ১৬২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় স্বর্ণা আক্তারের লড়াকু হাফ-সেঞ্চুরির পরও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

মঙ্গলবার টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারালেও অধিনায়ক চামারি আতাপাত্তু ও ইমেশা দুলানির ৪২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। আতাপাত্তু ব্যক্তিগত ৩২ রানে বিদায় নিলেও তৃতীয় উইকেটে দুলানি ও হার্শিতা সামারাবিক্রমার রেকর্ড ৮০ রানের জুটি সফরকারীদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দুলানি ৪০ বলে ৫৫ রান এবং সামারাবিক্রমা ৩৫ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেললে ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রানের শক্ত পুঁজি পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন দুটি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়েরিয়া ফেরদৌস ২১ বলে ৩৯ রান তুলে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন। তবে মাত্র ৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। মিডল অর্ডারে স্বর্ণা আক্তার এক প্রান্ত আগলে রেখে ৪৫ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে হারের ব্যবধান কমান। সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ৩৯ রানের একটি জুটি গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। লঙ্কান বোলার মালকি মাদারা ও চামারি আতাপাত্তু দুটি করে উইকেট নিয়ে বাংলাদেশের রানের চাকা টেনে ধরেন। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad