মুস্তাফিজের বড় হার: ৪ ম্যাচে উইকেটহীন প্রথমবার
Led Bottom Ad

মুস্তাফিজের বড় হার: ৪ ম্যাচে উইকেটহীন প্রথমবার

প্রথম ডেস্ক

০৯/০৪/২০২৬ ২৩:২৬:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের ছন্দময় শুরুর পর চতুর্থ ম্যাচে এসে প্রথমবার উইকেটহীন থাকলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে আসরের প্রথম তিন ম্যাচে যথাক্রমে ১, ১ ও ২ উইকেট শিকার করলেও আজ ইসলামাবাদের বিপক্ষে উইকেট শিকারে ব্যর্থ হয়েছেন তিনি। মূলত ব্যাটারদের চরম ব্যর্থতায় ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে লাহোর।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইসলামাবাদের বোলারদের তোপের মুখে পড়ে লাহোর। মাত্র ১৮.৩ ওভারে ১০০ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। শেষ ব্যাটার হিসেবে মাঠে নেমে ১ বল খেলে রানের খাতা খুলতে পারেননি মুস্তাফিজ। ইসলামাবাদের ক্রিস গ্রিন ৩টি এবং ইমাদ ওয়াসিম, রিচার্ড গ্লেসন ও শাদাব খান ২টি করে উইকেট নেন।

১০১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে ম্যাচ জিতে নেয় ইসলামাবাদ। ডেভন কনওয়ে ৩৫ বলে অপরাজিত ৫৯ এবং মোহাম্মদ ফাইক ১৯ বলে ৩৪ রান করেন। লাহোরের চতুর্থ বোলার হিসেবে আক্রমণে এসে ২ ওভারে ১৬ রান দিলেও কোনো উইকেট পাননি মুস্তাফিজ। প্রথম ওভারে ৭ ও দ্বিতীয় ওভারে ৯ রান খরচ করেন তিনি। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে লাহোর, অন্যদিকে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইসলামাবাদ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad