হবিগঞ্জে দুই নারী ছিনতাইকারী আটক
Led Bottom Ad

পথচারীর সোনা ছিনতাই

হবিগঞ্জে দুই নারী ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ

১৯/০৭/২০২৫ ১৭:২৪:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ শহরের চাঁদের হাঁসি হাসপাতাল এলাকায় পথচারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে পালানোর সময় দুই নারীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।  আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরন্ডল গ্রামের সাদেক মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (২৮) ও পালান মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪২)।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারী পথচারী হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দেখেন তার গলার সোনার চেইন নেই। তখন তিনি সামনে থাকা একটি ইজিবাইকে থাকা দুই নারীকে সন্দেহ করে চিৎকার দেন। পরে লোকজন এগিয়ে গিয়ে ইজিবাইক থামিয়ে তাদের আটক করে তল্লাশি চালিয়ে চেইন উদ্ধার করেন। খবর পেয়ে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আউলাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নেন।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী এখনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ না পেলে তাদের ১৫১ ধারায় আদালতে পাঠানো হবে।’


পুলিশ জানায়, ধরন্ডল গ্রামের নারীরা প্রায়ই শহরের কাপড় ও প্রসাধনীর দোকানে ঘোরাফেরা করেন।

সুযোগ পেলেই পকেটমারিতে লিপ্ত হন। এর আগেও ওই গ্রামের কয়েকজন একই অপরাধে গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad