পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের সহজ জয়, নাহিদের ফাইফার
Led Bottom Ad

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের সহজ জয়, নাহিদের ফাইফার

প্রথম ডেস্ক

১১/০৩/২০২৬ ১৮:২৯:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কয়েক মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। বোলারদের দাপটে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে অলআউট করার পর ব্যাট হাতে সহজ জয় তুলে নিয়েছে টাইগাররা। তানজিদ হাসান তামিমের অপরাজিত ফিফটিতে ১৫.১ ওভারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।


টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করে পাকিস্তান। এটি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ।


বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাহিদ। ২৪ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফাইফার তুলে নেন এই ডানহাতি পেসার। দুটি করে উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।


ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। তবে অন্য প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তানজিদ হাসান তামিম। মাত্র ৩২ বলে ফিফটি করা এই ওপেনার শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত থাকেন।


তার ইনিংসেই ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad