ওসমানীনগরে সাংবাদিক শরীফ আহমদকে নুনু একাডেমির সংবর্ধনা
সিলেটের ওসমানীনগর উপজেলার অন্যতম শিক্ষা ও সামাজিক সংগঠন নুনু একাডেমি-র উদ্যোগে উপজেলার বিশিষ্ট সাংবাদিক ও ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ আহমদ-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি উপজেলার সামাজিক উন্নয়ন, শিক্ষাবিস্তার এবং জনস্বার্থে গণমাধ্যমে কার্যকর ভূমিকা রাখায় এ সম্মাননায় ভূষিত হন।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৮টায় তাজপুর বাজারে অবস্থিত নুনু একাডেমির কার্যালয়ে এক হৃদয়গ্রাহী পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, “মো. শরীফ আহমদ শুধুমাত্র একজন সাংবাদিক নন, তিনি ওসমানীনগরের উন্নয়ন-সংগ্রামে একজন নিরলস সৈনিক। তাঁর লেখনী, প্রশ্ন এবং মাঠপর্যায়ের সরব উপস্থিতির মাধ্যমে তিনি জনগণের কণ্ঠস্বর তুলে ধরেন। তিনি তরুণ সাংবাদিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে নুনু একাডেমির প্রতিষ্ঠাতা আলী আমজদ নুনু সভাপতিত্ব করেন এবং বিভিন্ন সামাজিক, সাংবাদিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নুনু একাডেমির পক্ষ থেকে শরীফ আহমদ-কে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ক্রীড়া সংগঠকসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন,বাংলাদেশ প্রেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মান্না চৌধুরী,সবুজ দলের প্রতিষ্ঠাতা কয়েছ আহমদ,প্রেসক্লাব সাধারণ সম্পাদক হারুন রশিদ,সহ-সভাপতি রণিক পাল,কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন,
সাংবাদিক ফজলু মিয়া, সাইফুর এম রেফুল, জুয়েল আহমদ, আহাদ আহমদ প্রমুখ।
সবার বক্তব্যেই ছিল একজন দায়িত্বশীল, সমাজমুখী ও ন্যায়ের পক্ষে সোচ্চার সাংবাদিক হিসেবে। শরীফ আহমদ সংক্ষেপে বলেন, “এই সম্মান আমার একার নয়, এটি পুরো সাংবাদিক সমাজ ও সমাজসচেতন মানুষের সম্মান। আমি সবসময় মানুষের কথা বলার চেষ্টা করি। ইনশাআল্লাহ, সত্য ও ন্যায়ের পক্ষে কাজ চালিয়ে যাব।”
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: