নুনু ফুটবল একাডেমির এসএসসি উত্তীর্ণ ৯ ফুটবলারকে সংবর্ধনা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টু-স্টার স্বীকৃতিপ্রাপ্ত নুনু ফুটবল একাডেমি, এবার শুধু মাঠেই নয়— শিক্ষার মঞ্চেও গৌরবের দৃষ্টান্ত স্থাপন করেছে। সিলেটের ওসমানীনগর উপজেলার এ ফুটবল একাডেমির ৯ জন ক্ষুদে সদস্য ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। এই কৃতিত্বে একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ জুলাই) রাত ৮টায় উপজেলার তাজপুর বাজারস্থ একাডেমির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একাডেমির প্রতিষ্ঠাতা আলী আমজদ নুনুর সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার সোলেমান হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মান্না চৌধুরী।,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:ওসমানীনগর প্রেসক্লাব সভাপতি শরীফ আহমদ চৌধুরী,সাবেক কৃতি ফুটবলার ও সবুজ দলের প্রতিষ্ঠাতা কয়েছ আহমদ,প্রেসক্লাব সাধারণ সম্পাদক হারুন রশিদ,সহ-সভাপতি রণিক পাল,কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন
সিনিয়র সদস্য সাইফুর এম রেফুল,সাংবাদিক ফজলু মিয়া, সদস্য জুয়েল আহমদ, আহাদ আহমদ, ও একাডেমির কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,নুনু ফুটবল একাডেমি আজ শুধু খেলোয়াড় তৈরির প্রতিষ্ঠান নয়— এটি হয়ে উঠেছে শিক্ষা ও নৈতিকতার প্ল্যাটফর্ম। আর এ কৃতিত্বের মূল কারিগর হলেন প্রতিষ্ঠাতা আলী আমজদ নুনু। তাঁর দূরদর্শী নেতৃত্ব, ভালোবাসা আর আত্মত্যাগ ছাড়া এই অর্জন সম্ভব হতো না।
”আলী আমজদ নুনু বলেন,আমাদের একাডেমির ৯ জন ফুটবলার এবার এসএসসি পাস করেছে— এটা শুধু একাডেমির নয়, গোটা এলাকার জন্য গর্বের। আমরা শুধু খেলোয়াড় নয়, আদর্শ মানুষ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। খেলাধুলা আর শিক্ষাকে একসঙ্গে রেখে আগামীর সোনার ছেলেদের গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন,“এই সফলতার পেছনে যাঁরা নিরলস পরিশ্রম করেছেন— অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ী সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দেশ-বিদেশের সকলের সহযোগিতায় নুনু ফুটবল একাডেমিকে আরও এগিয়ে নিতে চাই।”
উল্লেখযোগ্য কৃতি খেলোয়াড়দের মধ্যে ছিলেন:রতন আহমেদ, সুমন মিয়া, খয়রুল ইসলাম, শাওন মিয়াসহ আরও অনেকে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: