বুধবার ওসমানীনগর পালিত হবে 'জুলাই শহিদ দিবস'
আগামীকাল বুধবার সারাদেশের মতো সিলেটের ওসমানীনগরেও পালিত হবে ‘জুলাই শহিদ দিবস’। এ উপলক্ষে ওসমানীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। জাতীয় কর্মসূচির আলোকে উপজেলার সব সরকারি, আধা-সরকারি, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। উপজেলার সকল মসজিদে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন থাকবে।
এছাড়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহিদদের স্মরণে র্যালি, দেয়ালিকা প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, নতুন প্রজন্মের মাঝে শহিদদের আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে এ দিবস পালনের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ওসমানীনগরের সর্বস্তরের মানুষকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানানো হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: