ন্যাপ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল ওদুদের স্ত্রীর ইন্তেকাল
Led Bottom Ad

সামাজিক আন্দোলনের শোক

ন্যাপ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল ওদুদের স্ত্রীর ইন্তেকাল

প্রথম ডেস্ক

১৫/০৭/২০২৫ ১৪:০৬:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ন্যাপের প্রেসিডিয়াম সদস্য ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক মো: আব্দুল ওদুদের স্ত্রী সিলেট জেলা ন্যাপের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিহা আক্তার রুমি (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না হিলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। 


মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টায় মাউন্ট এডোরা হাসপাতাল (নয়াসড়ক) ইন্তেকাল করেছেন। মরহুমার জানাযার নামাজ আজ মঙ্গলবার বাদ মাগরিব নগরীর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে মানিক পিরের টিলায় দাফন সম্পন্ন করা হবে। তিনি এক ছেলে ও এক মেয়ে, মা, ভাই বোনসহ অসংখ্য আত্বীয়স্বজন গুনাগ্রাহী রেখে পরপাারে চলে গেছেন। 


তিনি বাংলাদেশ ফটো জার্নাালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি সভাপতি নাজমুল কবির পাভেলের ভাবী।


সাবিহা আক্তার রুমির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


এদিকে সাবিহা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দেবব্রত রায় দিপন। তিনি এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad