নাসুমের পাঁচ উইকেটে বিধ্বস্ত নোয়াখালী, সহজ জয় সিলেটের
Led Bottom Ad

নাসুমের পাঁচ উইকেটে বিধ্বস্ত নোয়াখালী, সহজ জয় সিলেটের

প্রথম সিলেট প্রতিবেদন

০৫/০১/২০২৬ ২০:০৬:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বিপিএলের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে একপ্রকার উড়িয়ে দিয়েছে সিলেট টাইটানস। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৪.২ ওভারে ৬১ রানে অলআউট হয় নোয়াখালী, যা বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

নোয়াখালীর ব্যাটিং বিপর্যয়ের মূল কারিগর ছিলেন সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। দুর্দান্ত বোলিংয়ে তিনি একাই শিকার করেন ৫ উইকেট। এছাড়া মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।

নোয়াখালীর পক্ষে মাহিদুল ইসলাম অঙ্কন সর্বোচ্চ ২৫ ও হাবিবুর রহমান সোহান করেন ১৮ রান। চার ব্যাটার রানের খাতা খুলতে ব্যর্থ হন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট শুরুতে একটি উইকেট হারালেও তৌফিক খানের ঝড়ো ইনিংসে দ্রুত জয় নিশ্চিত করে। ৭টি চারসহ ১৮ বলে ৩২ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে সিলেট টাইটানস, হাতে থাকে ৬৮ বল।

নোয়াখালীর হয়ে জহির খান সর্বোচ্চ ৩ উইকেট নেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad