খালেদা জিয়ার মৃত্যুতে সিলেটে বিপিএল ম্যাচ স্থগিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে ঘোষিত জাতীয় শোক পালনের অংশ হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর ম্যাচ স্থগিত করা হয়েছে।
বিপিএলের আয়োজক কমিটি জানিয়েছে, জাতীয় শোকের প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত ম্যাচ দুটি হলো— সিলেট বনাম চট্টগ্রাম এবং ঢাকা বনাম রংপুর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থগিত ম্যাচগুলো পরবর্তীতে পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে।
এদিকে দর্শকদের উদ্দেশে বিসিবির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, যারা আগেই টিকিট সংগ্রহ করেছেন তারা যেন টিকিট সংরক্ষণে রাখেন। পুনর্নির্ধারিত ম্যাচে ওই টিকিট দিয়েই স্টেডিয়ামে প্রবেশ করা যাবে।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশের ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। জাতীয় এই শোকাবহ মুহূর্তে সব ধরনের আয়োজন সীমিত রাখার অংশ হিসেবেই বিপিএলের ম্যাচ স্থগিত করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: