দোয়ারাবাজারে টেংরাটিলায় প্রিমিয়ার লীগের উদ্বোধন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে টেংরাটিলা প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) সকালে টেংরাটিলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জাহান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শিহাব উদ্দিন শিহাব, সুনামগঞ্জ জুবিলী স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়জুর রহমান ও কাজী মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিভিন্ন দলের খেলোয়াড়, দলীয় প্রতিনিধি ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। এ ধরনের টুর্নামেন্ট এলাকার যুবসমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
মাসুদ রানা সোহাগ
মন্তব্য করুন: