১০ম গ্রেডের দাবিতে সুনামগঞ্জে মেডিকেল টেকনোলজিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

১০ম গ্রেডের দাবিতে সুনামগঞ্জে মেডিকেল টেকনোলজিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৪/১২/২০২৫ ১২:৫১:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বেতনগ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারা দেশের মতো সুনামগঞ্জেও অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুনামগঞ্জ সদর হাসপাতালে এই কর্মবিরতি চলে।


‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ’ আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন।


কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাস্থ্যব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন তাঁরা। সরকারি কাঠামো অনুযায়ী ১০ম গ্রেড তাঁদের প্রাপ্য হলেও তা বাস্তবায়িত হয়নি।


বক্তারা আরও বলেন, রোগীর সেবায় দায়িত্বশীলভাবে কাজ করলেও ন্যায্য দাবি আদায়ে তাঁদের আন্দোলনে যেতে বাধ্য হতে হয়েছে। দ্রুত দাবি না মানা হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে পূর্ণদিবস কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তাঁরা।


​কর্মসূচির নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ এর সাধারণ সম্পাদক শেখ কেএম জাকারিয়া, এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ। এতে আরও বক্তব্য রাখেন প্রচার সম্পাদক জুলকারনাইন, সাংগঠনিক সম্পাদক খালেদ, কাজী শাফি উদ্দিন, নাজমুল হোসেন-সহ আন্দোলনরত অন্যান্য নেতৃবৃন্দ।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad