‘সময়পাঠ’ কেবল একটি সাময়িকী নয়, একটি মানসিক আন্দোলন
Led Bottom Ad

‘লেখক-পাঠক অন্তরঙ্গ আলাপ’

‘সময়পাঠ’ কেবল একটি সাময়িকী নয়, একটি মানসিক আন্দোলন

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/১১/২০২৫ ০০:৫৫:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাহিত্য সাময়িকী ‘সময়পাঠ’ এর উদ্যোগে ‘লেখক-পাঠক অন্তরঙ্গ আলাপ’ অনুষ্ঠানে বক্তারা বলেছেন-‘সময়পাঠ’ কেবল একটি সাহিত্য সাময়িকী নয়, এটি এক মানসিক আন্দোলন—একটি মঞ্চ যেখানে মুক্ত চিন্তা, মানবিক বোধ ও ন্যায়বোধের সংলাপ ঘটে। চিন্তাশীলতার উর্বরতা দিয়েই সমাজে ফেরানো যায় সুস্থ সংস্কৃতির সুবাতাস, মানবিকতার আস্থা। একসাথে ভাবা। যেমন,চিন্তা কখনও একা হয় না—এটি একে অপরের মধ্যে ছড়িয়ে পড়ে, স্পর্শ করে, অনুপ্রাণিত করে। আজকের এই আসর সেই পারস্পরিক অনুপ্রেরণার ক্ষেত্র। এখান থেকে আমরা যদি একটি নতুন আলোর ধারণা নিয়ে যেতে পারি, তবে এই আয়োজন সফল হবে।


শনিবার (০৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় নগরের জিন্দাবাজারে ইমজা হল রুমে অনুষ্ঠিত এই অন্তরঙ্গ আড্ডায় সভাপতিত্ব করেন- অধ্যাপক পাণ্ডব চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- রাজধানী ঢাকা থেকে আগত প্রাবন্ধিক ও গবেষক কামরুল ইসলাম। 


সময়পাঠ সম্পাদক মনির হেলাল সঞ্চালনার শুরুতে বলেন, আমরা বিশ্বাস করি—প্রতিটি সৎ উচ্চারণ, প্রতিটি সত্য বাক্য, প্রতিটি মুক্ত চিন্তা—একদিন মিলে গড়ে তুলবে একটি শোষণহীন, মানবিক, সুন্দর সমাজ। তিনি বলেন, ইতিহাস সাক্ষী—এই দেশে কখনও অন্ধকার স্থায়ী হয়নি। প্রতিবারই মানুষ তার অন্তরের আলো দিয়ে নতুন দিনের দিগন্ত উন্মোচন করেছে। আজ সেই আলোর প্রদীপ পুনরায় জ্বালানোর সময় এসেছে। ‘সময়পাঠ’ সেই প্রচেষ্টারই নাম। 


সভায় আলোচনা ও বক্তব্য রাখেন- লেখক ও প্রবীণ শিক্ষাবিদ নৃপেন লাল দাশ, লেখক মিহির কান্তি চৌধুরী, কবি ও প্রাবন্ধিক মোস্তাক আহমেদ দীন, প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, ডা. শরদিন্দু ভট্টাচার্য, লেখক মাধব রায়, সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, কবি সুমন বণিক, প্রামান্য চিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, কবি ও শিক্ষক রাজেশ কান্তি দাশ,জান্নাত আরা খান পান্না, কবি ও সাংবাদিক দেবব্রত রায় দিপন, মতিউর রহমান, সংগঠক তানজিনা বেগম প্রমুখ।


সভার শুরুতে মেঠোসুর সম্পাদক বিমান তালুকদার একটি গান পরিবেশন করেন।


সভায় বক্তারা আরো বলেন, সমাজ নিয়ে, সমাজের অন্তর-বাহির নিয়ে কথা আছে বিস্তর, কথা আছে সাহিত্য নিয়েও; সাহিত্যে সমাজ, সমাজে সাহিত্য অথবা এ বসময়ের সাহিত্য-সমাজ নিয়ে কথা বলবার দরকার আছে। যেমন দরকার আছে সময়কে পাঠ করবার, সময়ের পাঠ সম্পর্কে জানাশোনার। সমাজ, সাহিত্য ও সময়পাঠ মত-দ্বিমতকে স্বাগত জানায়। সমালোচনা-আত্মসমালোচনাকে সমধিক গুরুত্ব দেয়। তার উদ্দেশ্য শুধু ক্ষয়চিহ্নগুলোকে পাঠকের সামনে তুলে ধরা এবং পাঠকের মনে প্রশ্ন উত্থাপন করা। কোনো চাপিয়ে দেওয়ার বিষয় এখানে কিছু নেই। সিদ্ধান্ত পাঠকই নেবেন। তবে সে নীলাভ হৃদয় চায় না, শ্যাওলা পড়া মন তার আকাঙ্ক্ষা নয়। তার আকাঙ্ক্ষা বুদ্ধি হোক প্রগতির। যুক্তি হোক মুক্তির। কেন্দ্রের প্রহেলিকাকে বোঝাপড়ার মধ্যে রেখে সময়পাঠ চেয়েছে প্রান্তের কথা শুনতে। বিবেচনায় নিতে। সময়পাঠ’র কাছে প্রান্ত ও প্রান্তিকত গুরুত্ববহ। সময়পাঠ সকল প্রকার বর্ণবাদ, নারীবিদ্বেষ, জাতপ্রথা, সাম্রাজ্যবাদ-আগ্রাসন, শোষণ-বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুষ্ঠিবদ্ধ।লেখক-পাঠক সময়পাঠ’র মূল চালিকাশক্তি। সকলের সার্বিক সহযোগিতায় সময়পাঠ’র প্রত‍্যাশা পথ সুগম ও অবারিত হোক।


সময়পাঠ কর্তৃক এ অনুষ্ঠান সিলেটের লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষক ও পাঠক-সহ শতকের কাছাকাছি লোকজন উপস্থিত ছিলেন।


সময়পাঠ আলোচনা পর্ব শেষে গান পরিবেশন করেন- বিমান তালুকদার, মোহাম্মদ আজিজুর রহমান, ঝলক চৌধুরী ও শ্রমিক সন্দ্বীপ।




ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad