রিশাদের ঝড়ে দুইশ’ ছাড়ানো সংগ্রহ বাংলাদেশের
Led Bottom Ad

রিশাদের ঝড়ে দুইশ’ ছাড়ানো সংগ্রহ বাংলাদেশের

প্রথম ডেস্ক

২১/১০/২০২৫ ১৬:৫৯:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যেন প্রথম ওয়ানডে ম্যাচের অ্যাকশন রিপ্লে। টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা। দুই-তিন ব্যাটারের ছোট ছোট রান। তারপরও দুইশ’ রানের আগে অলআউটের শঙ্কা। সেখান থেকে রিশাদ হোসেনের ক্যামিও ইনিংস। যে ইনিংসে ভর করে প্রথম ওয়ানডে ম্যাচে ২০৭ রান করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৭ উইকেটে আসল ২১৩ রান।


মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সৌম্য সরকারকে রেখে একে একে সাজঘরে ফিরে যান চার ব্যাটার। তারা হলেন- সাইফ হাসান (৬), তাওহীদ হৃদয় (১২), নাজমুল শান্ত (১৫) ও মাহিদুল অঙ্কন (১৭)। ২৮ ওভারে ৯৬ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ বিপদেই পড়ে।


দলকে তখনও ভরসা দিচ্ছিলেন ওপেনার সৌম্য সরকার। কিন্তু তিনিও ফিফটি মিস করে সাজঘরে ফিরে যান। তিনি ৮৯ বলে ৪৫ রান করেন। তিন চার ও একটি ছক্কা মারেন। বাংলাদেশ ১০৩ রানে পঞ্চম ও ১২৮ রানে ষষ্ঠ উইকেট হারায়। সেখান থেকে দুইশ’ ছাড়ানো পুঁজি এনে দেন মিরাজ-নুরুল হাসান ও রিশাদ। 


এর মধ্যে আটে ব্যাটিংয়ে নেমে সোহান ২৪ বলে ২৩ রানের কার্যকরী ইনিংস খেলেন। দুটি চার ও একটি ছক্কা মারেন তিনি। নাসুম তার আগে ২৬ বলে ১৪ রান করে ফিরে যান। মিরাজ ৫৮ বলে ৩২ রানের হার না মানা ইনিংস খেলেন। ম্যাচের সেরা ক্যামিও দেখানো রিশাদ ১৪ বলে ৩৯ রান করেন। তিনটি করে চার ও ছক্কা মারেন তিনি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad