শ্রীমঙ্গলে বিজিবি ' র অভিযানে ভারতীয় পন্যসহ ৩ জন আটক
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় পন্য সহ ৩ জন কে আটক করেছে।
বিজিবি সুত্রে জানা যায়, আজ (২০ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য প্রবেশ করবে। উক্ত সংবাদের প্রেক্ষিতে কাকমারাছড়া বিওপি’র একটি বিশেষ টহলদল আজ সোমবার ( ২০ অক্টোবর) সকালে জাম্বুরাছড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরবর্তীতে সকাল সাড়ে ১০ টায় টহলদল উক্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার মালামালসহ ০৩ জন আসামী আটক করে। আটককৃতটা হল সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনারচর গ্রামের সুকুমার বৈষ্ণব এর ছেলে সাগর বৈষ্ণব ( ২২) , একই গ্রামের হেমেন্দ্র দাস এর ছেলে হিমেল দাস ( ২৩) , শাল্লা উপজেলার পোড়ারপার গ্রামের ইয়েন্টু চৌধুরীর ছেলে রাজন চৌধুরী।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, “যেকোনো ধরনের মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে হবিগঞ্জ বিজিবি সব সময় শক্ত ভূমিকা পালন করে আসছেন। বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারাসহ চোরাচালান ও মাদক বিরোধী প্রতিটি অভিযান ও অপরাধ দমন করার পাশাপাশি জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”
জব্দকৃত চোরাচালানী পণ্য এবং আসামিদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: