ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/১০/২০২৫ ১৯:০৬:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার খিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক মোটরসাইকেলে করে ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের গাড়িকে ধাক্কা দিয়ে দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানাপুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


দুজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান। তিনি বলেন- নিহতদের পরিচয় শনাক্ত ও পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: