মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার

মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৯/১১/২০২৬ ১০:৪৪:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে ফয়সাল মিয়া (২৬) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত ৩টার দিকে মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

​নিহত ফয়সাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আবু সাঈদের ছেলে। তার বন্ধু জিয়া উদ্দিন মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হাশিমপুর গ্রামের হারিজ মিয়ার ছেলে।

​নিহতের বড় ভাই মফিজ মিয়া জানান, জিয়া উদ্দিনের মা তাদের ছোট ছেলের মাধ্যমে খবর পাঠান। খবর পেয়ে তারা জিয়া উদ্দিনের বাড়িতে গেলে তার মা ঘরের তালা খুলে দেন। ঘরে ঢুকে তারা ফয়সালের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার পর থেকেই জিয়া উদ্দিনের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে দাবি করেন মফিজ মিয়া।

​তিনি আরও অভিযোগ করেন, জিয়া উদ্দিনের কাছে তার ভাই ফয়সালের প্রায় দুই লাখ টাকা পাওনা ছিল। পাওনা টাকা চাইতে গেলে জিয়া উদ্দিনকে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। পাওনা টাকার বিরোধের জেরে ফয়সালকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের দাবি।

​মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, নিহতের বন্ধুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

​


রাজীব দেব রায় রাজু /রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad