বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
মৌলভীবাজারের বড়লেখায় খেলাধুলার চর্চা বাড়ানো এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম হাসনা। পরে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মুজিবুর রাজা চৌধুরী, সংসদ সদস্যের একান্ত সচিব দেওয়ান ওসামা নিজাম চৌধুরী, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা মুহিদ আহমদ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সাবেক ছাত্রনেতা সিরাজ উদ্দিন এবং বিএনপি নেতা কামরুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের প্রতিনিধিদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: