জামালগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ স্হাপনা উচ্ছেদ
জামালগঞ্জ অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার ২২ আগষ্ট এই অভিযান পরিচালনা কালে সাচনা বাজারের সুনামগঞ্জ রোডে দক্ষিণপাড়া জামে মসজিদের পাশে সরকারি ভূমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ভ্রাম্যমাণ আদালত ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার মো. আজমল হোসেন,ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আসআদ, নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেন সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: