হবিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Led Bottom Ad

হবিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৯/০৮/২০২৫ ২০:১১:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্দোগে  আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তজার্তিক সম্পাদক আলহাজ্ব আহমেদ আলী মুকিব। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব এমদাদুল হক এমরানের পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন।  


প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন- আগামী ফেব্রুয়ারী মাসেই জাতীয় নির্বাচন হবে ইনশাল্লাহ। সেই নির্বাচনে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী হবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তিনি আরো বলেন- শেখ হাসিনা এতটাই বেপরোয়া ছিল, কথায় কথায় বেগম খালেদা জিয়াকে, বিএনপিকে ও দেশের মানুষকে কটাক্ষ করেছে, সেটা আল্লাহ বরদাস্ত করেননি। শেষ পর্যন্ত জনরোষে পড়ে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। গউছ বলেন- মনে রাখবেন বিএনপি কোনোদিন পুলিশের কাদে ভর করে ক্ষমতায় যায়নি, ভবিষ্যতে যাবে না। ইনশাল্লাহ জনগণের ভোটেই ক্ষমতায় যাবে বিএনপি। 


প্রধান বক্তার বক্তব্যে বিনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেন- বিগত ১৭ বছর দেশের মানুষ কথা বলতে পারেনি, ভোট দিতে পারেনি। ফ্যাসিষ্ট হাসিনার আমলে দেশের জনগনের জান-মালের নিরাপত্তা ছিল না। গনতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিলো পলাতক হাসিনা।  তিনি আগামি নির্বাচনে হবিগঞ্জ জেলার ৪ টি আসনের বিএনপির ধান শীষ প্রতীকের প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য উদাত্ত আহ্বান জানান।  তিনি বলেন- দল যাকে মার্কা দিবে তার পক্ষেই বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে কাজ করতে হবে জানান।  আগামি নির্বাচনে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য তিনি দেশের জনগনের প্রতিও উদাত্ত আহ্বান জানান৷ তিনি বানিয়াচং -আজমিরীগঞ্জে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্যও ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।  


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির সদস্য  শেখ সুজাত মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, ডাঃ আহমদুর রহমান আবদাল, এডভোকেট এনামুল হক সেলিম, কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন, সৌদি যুবদলের সেক্রেটারী শেখ মোস্তুাক আহমেদ, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক সালেহ আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু, যুগ্ম আহবায়ক রুবেল চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান প্রমূখ।  সমাবেশ শেষে পৌরসভা মাঠ প্রাঙ্গণ থেকেপ্রতিষ্টা বার্ষিকীর  র‌্যালি শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ করে চিলড্রেন পার্কে গিয়ে শেষ হয়।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad