মাধবপুরে জমি অধিগ্রহন হলেও নোটিশ পাননি জায়গার ওয়ারিশান
ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়নের জন্য সরকার সড়কের পাশে জায়গা গুলো অধিগ্রহন করে জায়গার মালিক ও ওয়ারিশানদের নোটিশ প্রদান করলেও হবিগঞ্জের মাধবপুরে এক নারী মালিক এখন পর্যন্ত কোন নোটিশ পান নি। এই ব্যাপারে তিনি হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর একটি লিখিত আবেদন করেছেন।
লিখিত আবেদন সুত্রে জানা যায়, ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন কাজের জন্য সরকার সড়কের পাশে জায়গা গুলো অধিগ্রহন করে মালিক বা ওয়ারিশানদের নোটিশ প্রদান করছেন। কিন্তু এখন পর্যন্ত তেমন কোন নোটিশ পাননি হবিগঞ্জ জেলার মাধবপুর পৌর শহরের গুচ্ছগ্রাম গ্রামের লাল মিয়ার ওয়ারিশান সহিদ মিয়ার মেয়ে নুর জাহান বেগম।
ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর পৌর শহরের মাধবপুর পূর্ব মোজায় এসএ খতিয়ান নং ৫৬৯,৭৩৫, এসএ দাগ নং-৭০৭, ৭০৮,৭১২, মধ্যে বাড়ি রকম ভুমি ১১ শতক ও বির্চা রকম ভুমি ৮ শতক। সরকার এই জায়গাটি অধিগ্রহন করলেও নুর জাহান বেগম এখন পর্যন্ত কোন নোটিশ পান নি। নুর জাহান বেগম জানান, তিনি এই জায়গার ওয়ারিশান সুত্রে মালিক। কিন্তু একটি চক্র তার জায়গাটি দখল করে তাদের নামে করতে চেষ্টা করছে এবং অধিগ্রহনের টাকা আত্মসাত করতে চেষ্টা করছে। এই ঘটনায় তিনি হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিকট লিখিত আবেদন করেছেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: