আপিলের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন লুবানা ইয়াসমীন
Led Bottom Ad

লড়বেন সভাপতি পদে

আপিলের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন লুবানা ইয়াসমীন

তাহির আহমদ

১৪/০৮/২০২৫ ২২:০৮:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রাথমিক বাছাই তালিকায় প্রার্থীতা বাতিল হলেও নির্বাচনী আপিল বোর্ডের রায়ে বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন লুবানা ইয়াসমীন শম্পা। এর আগে তিনি সিলেট উইমেন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। সিলেট চেম্বারের নির্বাচনকে সামনে রেখে গঠিত নির্বাচনী বোর্ড গেল ৭ আগষ্ট বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে। লুবানা ইয়াসমীন শম্পা সভাপতি ও সহ সভাপতি দুটি পদের জন্য মনোনয়ন ফরম জমা দিলেও তাঁর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করে নির্বাচন পরিচালনা বোর্ড। বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ এর ১৮ (৪) অনুযায়ী তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। 

পরে তিনি এই ঘোষণার বিরুদ্ধে নির্বাচনী আপিল বোর্ডে আপত্তি দাখিল করেন। 


লুবানা ইয়াসমীনের পক্ষে শুনানীতে সহযোগীতা করেন আইনজীবী আবদুল মুকিত অপি। তিনি জানান, ১১ আগষ্ট আপিল বোর্ডের চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সুবর্ণা সরকার শুনানী গ্রহণ করেন। শুনানী শেষে বিজ্ঞ আপিল বোর্ড চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকায় লুবানা ইয়াসমীনের নাম অন্তর্ভুক্ত করে। এর মধ্য দিয়ে আপিল বোর্ড নিরপেক্ষ এবং সুষ্ট একটি নির্বাচনের পথ সুগম করে দিল। 


এর আগে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে সংশোধিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা বোর্ড। গেল ৩১ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেম্বার সদস্যদের উপস্থিতিতে সংশোধিত তফসিল ঘোষণা করা হয়। 


সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট ফারজানা আক্তার মিতা জানান,সিলেট উইমেন চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালনা পর্ষদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১৪ মে ২০২৫ তারিখের সিউচেকইন্ডা-২০২৫.৯০(১০) স্মারকমূলে নির্বাচন বোর্ড পুনর্গঠন করা হয়েছে। বাণিজ্য সংগঠন আইন, ২০২২; বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ এবং সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী ২০২৫-২০২৭পরিচালনা পর্ষদের ০১ (এক) জন সভাপতি, ০১ (এক) জন সহ-সভাপতি এবং ০৯ (নয়) জন পরিচালক নির্বাচন তথা ১১ (এগারো জন সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠনের উদ্দেশ্যে আগামী ০৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন তফসিল নিম্নরূপভাবে সংশোধন করা হলো। তফসিল অনুযায়ী বৈধ মনোনীত প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ১৫ থেকে ১৭ আগষ্ট, প্রার্থীতা প্রত্যাহারের পর বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৭ আগষ্ট, নির্বাচন অনুষ্ঠান, ভোট গ্রহণ ৬ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত। 



মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad