ওসমানীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় যুবক নিহত
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম নাজমুল হোসেন (২৫) । নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামের বাসিন্দা আব্দুল করিম মিয়ার তিন নম্বর ছেলে। প্রায় এক বছর আগে তিনি বিয়ে করেন।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোয়ালাবাজারের ইলাশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নাজমুল গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিচিতরা জানান, নাজমুল সবসময় হাসিমুখে কথা বলতেন এবং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন। এদিকে স্থানীয়রা দুর্ঘটনার জন্য দ্রুতগতির বাস ও বেপরোয়া চালনাকে দায়ী করে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন।
সজল আহমদ
মন্তব্য করুন: