বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ
Led Bottom Ad

সিলেট উইমেন চেম্বারের নির্বাচন

বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০৮/২০২৫ ১৭:৫২:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট উইমেন চেম্বার অব কমার্সের নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত বৈধ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা বোর্ড। বৃহস্পতিবার ১৪ আগষ্ট নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট ফারজানা আক্তার মিতা ও বোর্ডের অপর দুই সদস্য জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার পলি রানী দেব স্বাক্ষরিত তালিকায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 


এর আগে ৭ আগষ্ট প্রাথমিক বাছাইয়ে সভাপতি, সহ সভাপতি ও পরিচালক পদে মোট ১৯ জনের তালিকা প্রকাশ করা হয়। তফসিল অনুযায়ী বাছাইকৃত ও বাতিল হওয়া প্রার্থীদের আপত্তির শুনানী গ্রহণ ও নিষ্পত্তি শেষে আজ ১৪ আগষ্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকায় আপিল শুনানী শেষে ১ টি সভাপতি পদ ও পরিচালক পদে আরও ১ জনের অন্তর্ভুক্তি ঘটে। প্রাথমিক তালিকায় বাদ পড়ে সভাপতি ও সহ সভাপতি পদের প্রার্থী লুবানা ইয়াসমীন শম্পা আপিল করলে তা শুনানী শেষে তিনি চূড়ান্ত প্রার্থী তালিকায় মনোনীত হয়েছেন। আপর জন পরিচালক পদে পুলিশ ক্লিয়ারেন্স না থাকায় সাবেক ফাস্ট লেডি ও সিলেট সিটি করপোরেশেনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী স্ত্রী সামা হক চৌধুরীর প্রার্থীতাও ছিল বাতিলের তালিকায়। পরে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিলে তিনি চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন। 


চূড়ান্ত বৈধ প্রার্থী অনুযায়ী সভাপতি পদে লড়বেন তিন প্রার্থী। তাঁরা হলেন, সামিয়া বেগম চৌধুরী,তাহিয়া সিদ্দিকা ও লুবানা ইয়াসমিন শম্পা। এদিকে সহ সভাপতি পদে ৩ প্রার্থীর নাম থাকলেও লুবানা ইয়াসমীন শম্পা ওই পদ থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন। তবে প্রকাশিত তালিকা অনুযায়ী সহ সভাপতি পদের প্রার্থীরা হলেন,আলেয়া ফেরদৌস তুলি, রোজী বেগম ও লুবানা ইয়াসমিন শম্পা। 


এদিকে পরিচালক পদে নির্বাচনের জন্য বৈধ প্রার্থীরা হলেন, তাহমিনা হাসান চৌধুরী,জাকিরা ফাতেমা লিমি চৌধুরী,সৈয়দা নাইমা খানম,আসমা উল হাসনা খান,সাবরিনা খান,রেহানা আফরোজ খান,রোজী বেগম,রেহানা ফারুক শিরিন,গাজী জিনাত আফজা,আমাতা মাসুমা,সৈয়দা শারমীন ফাতেমা,সাইমা সুলতানা চৌধুরী,ইফফাত আরা খান,শাহানা আক্তার, তাহিয়া সিদ্দিকা ও মিসেস সামা হক চৌধুরী। এর মধ্যে তাহিয়া সিদ্দীকা সভাপতি ও পরিচালক এই দুটি পদে মনোনীত হওয়ায় একটি পদ থেকে তিনি প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন। 


সিলেট উইমেন চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালনা পর্ষদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১৪ মে ২০২৫ তারিখের সিউচেকইন্ডা-২০২৫.৯০(১০) স্মারকমূলে নির্বাচন বোর্ড পুনর্গঠন করা হয়। বাণিজ্য সংগঠন আইন, ২০২২; বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ এবং সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী ২০২৫-২০২৭পরিচালনা পর্ষদের ০১ (এক) জন সভাপতি, ০১ (এক) জন সহ-সভাপতি এবং ০৯ (নয়) জন পরিচালক নির্বাচন তথা ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশোধিত তফসিল অনুযায়ী আগামী ০৬ সেপ্টেম্বর সিলেট উইমেন চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে।  


মনোনীত প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ১৫ থেকে ১৭ আগষ্ট, প্রার্থীতা প্রত্যাহারের পর বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা ১৭ আগষ্ট প্রকাশ করা হবে। পরিচালনা পর্ষদ নির্বাচনের ফলাফলের বিষয়ে নির্বাচন আপীল বোর্ডের কাছে আপত্তি দাখিল ০৭-০৯ সেপ্টেম্বর ২০২৫ (রবি-মঙ্গলবার) বিকাল ০৫.০০ টা পর্যন্ত, নির্বাচনী আপীল বোর্ড কর্তৃক নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে দাখিলকৃত আপত্তির শুনানী গ্রহণ ও নিষ্পত্তি (আপীল বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ে) ১০-১২ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার-শুক্রবার) ও নির্বাচন বোর্ড কর্তৃক চূড়ান্ত ফলাফল ঘোষণা ১৩ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার)। (যদি ০৭-০৯ সেপ্টেম্বর ২০২৫ সময়ে কোন আপীল দাখিল না হয় তাহলে ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে (বৃহস্পতিবার) চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।)




নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad