ফেসবুকে ভিডিও আপলোডের জের
হবিগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশতাধিক, ২ জন গ্রেফতার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও আপলোডের ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে ওসিসহ ৫০ জন লোক আহত হয়েছে। ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। বুধবার (১৩ আগষ্ট) বিকেলে ঘটনাটি ঘটে জেলার মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের হারুন নামে এক ব্যাক্তি সৌদি আরবে লোক পাঠানোর ব্যবসা করেন । ওই ব্যাক্তি বিদেশে লোক পাঠানোর পর কাজ না পেয়ে ক্ষুব্ধ হয়ে কয়েকজন মিলে ওই ব্যাক্তিকে পিটিয়ে আহত করে। পিঠিয়ে আহত করার ঘটনার ভিডিও বুল্লা গ্রামের কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে। এই ঘটনাকে কেন্দ্র করে বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ধলাই মিয়ার লোকজন স্থানীয় ইউপি সদস্য ( মেম্বার) হেলাল মিয়ার লোকজনদের উপর হামলা করলে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে মাধবপুর থানার ওসি সহিদউল্লাহসহ একদল পুলিশ ঘটনাস্থলে গেলে ওসিসহ অর্ধশতাধিক লোক আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় জলফু মিয়া,চনু মিয়া, রেনু মিয়া, শিপন মিয়া, নিটন মিয়া, আরিফ মিয়া, জাহাদ মিয়া, অহিদ মিয়া, হামদু মিয়া, শিমুল মিয়া, রিদয় মিয়া,রুখন মিয়া, সোহেল মিয়া, এমরান মিয়া, আনগুর মিয়া, সাহাদ মিয়া, রিফাত মিয়া, তাহের মিয়া, সুলমান মিয়া,মোহাব্বত আলী, সায়েদ মিয়া, জাহাঙ্গীর মিয়া, কামাল মিয়া, জামাল মিয়া, সাদ্দাম মিয়া, এনু মিয়া, মন্নান মিয়া,হারুন মিয়া, সিরাজ মিয়া, শাহীন মিয়া, আজগর মিয়া , ফারুক ,শরিফ , আকাশ , জালাল মিয়া কে মাধবপুর ও হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাধবপুর থানার ওসি সহিদউল্লাহ জানান, বিদেশে লোক পাঠানো কে কেন্দ্র করে এই সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গিয়ে তিনি সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। সংঘর্র্ষের ঘটনায় জড়িত থাকার অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
তাহির আহমদ
মন্তব্য করুন: