হবিগঞ্জে আকিজ কোম্পানির সামনে সড়ক দুর্ঘটনায় আহত ১৪
Led Bottom Ad

হবিগঞ্জে আকিজ কোম্পানির সামনে সড়ক দুর্ঘটনায় আহত ১৪

নিজস্ব প্রতিনিধি, বাহুবল

১৩/০৮/২০২৫ ১৪:৪১:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে আকিজ কোম্পানির সামনে ট্রাক ও মিতালি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের ১৩ যাত্রী ও ট্রাকের হেলপার আহত হয়েছে। 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বাহুবল উপজেলার আকিজ কোম্পানির সামনে ১৩ (আগস্ট) ভোর ৬ টার দিকে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাক নং ঢাকা মেট্রো ট -১৫-১৪১৮ ও সিলেট মুখী মিতালি পরিবহন ঢাকা মেট্রো ব-১১-৬৮৩২এর মুখোমুখি সংঘর্ষ সংঘটিত হয়।


এ সময় বাসটি রাস্তার পাশে পড়ে যায়, এতে বাসের যাত্রীসহ প্রায় ১৪ জন আহত হয়েছে। এ বিষয় বাহুবল মডেল থানার অফিসার ইনর্চাজ ওসি জাহিদুল ইসলাম জানান ট্রাক ও বাস উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad