ওসমানীনগর পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
ওসমানীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) শাহপরান (রহ.) থানার নুরপুর এলাকা থেকে ৫টি সিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। ১০ আগস্ট থেকে টানা ২৪ ঘণ্টা অভিযান চালান এসআই শফিকুল ইসলাম ও এসআই আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযানে ৫টি সিআর সাজা পরোয়ানায় পলাতক আসামী ইকবাল হোসেন (৫০), পিতা : আব্দুল মালিক, সাং—একারাই, থানা—ওসমানীনগর, জেলা—সিলেটকে গ্রেফতার করা হয়।
ওসমানীনগর থানা পুলিশ জানায়, আসামী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসমানীনগর থানা টিম ওয়ারেন্ট তামিলে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে পুলিশ।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: