সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন
Led Bottom Ad

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১০/০৮/২০২৫ ২৩:৫৮:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা এবং বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ অগাস্ট) বিকেলে ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে স্থানীয় গোয়ালাবাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, 'সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছি। স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এর ব্যত্যয় হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। তুহিন হত্যার সাথে জড়িত কেউ যেন ছাড় না পায়। শুধু তাই নয়, এই হত্যাকান্ডের নেপথ্যের মদদদাতাদেরকেও আইনের আওতায় আনতে হবে।' 


মানববন্ধনে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা আল-ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সহকারী সম্পাদক রজত চক্রবর্তী, আজকের সিলেট অনলাইন নিউজ পোর্টালের সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আক্তার আহমদ শাহেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জমির আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, ও মো. আনোয়ার হোসেন আনা। 


এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সদস্য  আফজল মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য  আব্দুলাহ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মো. কয়েছ মিয়া, সহসভাপতি মো. আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রিড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মো. নূরুল ইসলাম রাফি, কার্যনির্বাহী সদস্য আব্দুল মতিন, লিলুউর রহমান পংকি, আবুল কালাম আজাদ, উজ্জ্বল দাশ, অনলাইন নিউজ পোর্টাল ওসমানীনগর টাইমসের সম্পাদক সুয়েবুর রহমান সুয়েব, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, বিএনপি নেতা সঞ্জিত ব্যানার্জী, কওছর মিয়া, ইউপি সদস্য আবুল কালাম, উপজেলা যুব মজলিসের সভাপতি মসকুর আহমদ প্রমুখ।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad