জকিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে জাকির হোসেনের মতবিনিময়
Led Bottom Ad

জকিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে জাকির হোসেনের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১০/০৮/২০২৫ ২২:৩১:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেন জকিগঞ্জের বৃহত্তর খলাছড়া বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের নেতা কর্মীদের সাথে (১০ আগষ্ট) রবিবার বিকালে তার নিজ বাস ভবনে মতবিনিময় করেন। ডাঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মহসিন আহমদ এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহভাজন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন, সাবেক ছাত্রনেতা ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, সামনে জাতীয় নির্বাচন, তাই নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই কাজ করতে হবে। আমরা সবাই দেশনায়ক তারেক জিয়ার নেতৃত্বে সুন্দর, সুখী একটা বাংলাদেশ চাই। দল আমাকে সুযোগ দিলে, আপনাদের ভালোবাসা পেলে জনগণের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।


উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি বদরুল হক বাদল, জকিগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ইমরান হোসাইন, খলাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আজিজ আলাই, মোস্তফা আহমদ, বিশিষ্ট মুরব্বি আব্দুল মানিক, আব্দুস ছালাম, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি আহমেদ ফেরদৌস সাকের, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সহ সভাপতি মুনিম আহমদ, আরব আমিরাত উম্ম আল কোয়াইন বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, জকিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কলকু মিয়া, খলাছড়া ইউনিয়ন বিএনপি নেতা মানিক আহমদ, যুবদল নেতা নেজাম আহমদ, লুতফুর রহমান জিসান, ফজলে আশরাফ মান্না, জাবেদ আহমদ, জাহেদ আহমদ, জাকির আহমদ, এমাদ উদ্দিন, ছাত্রদল নেতা এহিয়া আহমদ প্রমুখ। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad