গোয়াইনঘাটে নৌকা ডুবিতে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

ফলোআপ

গোয়াইনঘাটে নৌকা ডুবিতে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১০/০৮/২০২৫ ১৭:৪৯:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাটের ১২নং সদর ইউনিয়নে পিয়াইন নদীর মধ্যবর্তী পন্নগ্রাম ফেনাইকোনা নামক স্থানে শনিবার বিকেল ৪টায় চোরাচালানের পন্য আটকাতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্ল্যাহ'র লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ আগষ্ট) বিকেল ৫টায় ঘটনাস্থলের অদূরবর্তী সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার উক্ত নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 


নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহ মরদেহ উদ্ধারের জন্য শনিবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্হানীয় ডুবুরিরাও নিরন্তর চেষ্টা করে যাচ্ছিলেন। অবশেষে স্হানীয় ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন। মাসুম বিল্লাহ ৪৮ বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনস্ত সোনারহাট বিজিবি ফাঁড়িতে কর্মরত ছিলেন। 


৪৮ ব্যাটালিয়ন'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল ইসলাম বলেন,নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্ল্যাহ'র লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: