৬ কোটি টাকার সড়ক ৬ মাসেই শেষ
Led Bottom Ad

৬ কোটি টাকার সড়ক ৬ মাসেই শেষ

নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ

১০/০৮/২০২৫ ১৪:৩১:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কারিগরি ত্রুটির কারণে প্রায় ছয় কোটি টাকা খরচ করে নির্মিত হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা থেকে তেলিয়াপাড়া সড়ক এবং গাইডওয়াল ধসে পড়ছে। ঝুঁকিপূর্ণ এই সড়কটি এখন জনসাধারণের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এই সড়ক ও গাইডওয়ালটি ছয় মাসে আগে সংস্কার করে। কিন্তু এখনই গাইডওয়াল ভেঙ্গে সড়ক ধসে পড়ছে। স্থানীয়রা বলছেন- সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফলতি ও সঠিক তদারকির অভাবে কোটি টাকার কাজ জ্বলে ভেসে যাচ্ছে।  


আর উপজেলা প্রকৌশল বিভাগ বিষয়টি স্বীকার করে বলছে- সাংবাদিকরা যেভাবে বিষয়টি উপস্থাপন করছেন ঠিক সেভাবে না। মাটির চাপ আর সামান্য কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে। আমরাতো পুরাতন সড়কের উপর মেরামত ও প্রয়োজনীয় গাইডওয়াল নির্মাণ করে থাকি। তিনি আরও বলেন- সড়কটি যখন নির্মাণ করা হয় তখন পার্শ্বের পানির নালা, মাটি পরীক্ষা ও যানবাহন চলাচলসহ অন্যান্য সমীক্ষা সঠিকভাবে করা হয় নাই। যার ফলে বৃষ্টি হওয়ার সাথে সাথে মাটির চাপে ধসে যাচ্ছে।


সরেজমিন দেখা যায়- মনতলা থেকে তেমুনিয়া সড়কের মনতলা উচ্চ বিদ্যালয়ের সামনে গার্ডওয়াল ভেঙ্গে পাকা সড়ক ধ্বসে পড়ছে। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যান চলাচল চলছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। 


মনতলা উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, বৃষ্টির সাথে দিনে দিনে রাস্তা ভেঙ্গে খালের সাথে মিশে যাচ্ছে। এই সড়ক দিয়ে চলাচল করতে আমাদের ভয় লাগে।  


স্থানীয় বাসিন্দা জহিরুল হক জানান, যখন এই সড়কের কাজ হয় তখন কোনভাবে ছয়নয় করে কাজ করে গেছে। আমরা এলাকাবাসী ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনুরোধ করলেও তারা কর্ণপাত করে নাই। শুরুতে যদি কর্তৃপক্ষের সঠিক তদারকির মাধ্যমে টেকসই কাজ করা হতো তাহলে আজকে ছয় কোটি টাকা জলে ভেসে যেত না।


এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রেজাউল নবী বলেন- আমি ছয় মাস আগে এই উপজেলায় যোগদান করেছি। এই কাজ আমার যোগদানের আগে হয়েছে। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে। এব্যাপারে উদ্বর্তন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবগত করা হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad