চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক আতিকুর রহমান
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক আতিকুর রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ সংশোধিত, ২০২৫ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক আতিকুর রহমানকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত হিসেবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ভাইস-চ্যান্সেলর পদে ড. নাজমুলের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে মোট ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে, যা আগে ঘটবে সেই সময় পর্যন্ত বলবৎ থাকবে। উপাচার্য পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
তবে চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
রত্না বাউরী
মন্তব্য করুন: