জকিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
জকিগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, আশরাফ আহমদ (৪২) এবং স্বপন বিশ্বাস। আশরাফ আহমদের বাড়ি জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। অপর নিহত ব্যক্তি হলেন, স্বপন বিশ্বাস। তিনি সুলতানপুর ইউনিয়ন এর তিরাশী গ্রামের দক্ষিন পাড়ের বরেন্দ্র ঘোষের ছেলে
সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাঠলিপুলে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৪টার দিকে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন, নিহত আশরাফের চাচাতো ভাই মৃত শিহাব উদ্দিনের স্ত্রী সিএনজি আরোহী মনোয়ারা বেগম (৪০) ও তার এক ভাই যার বয়স ৫০ বছর প্রায়।আশরাফের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসকরা আশরাফ আহমদকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার পরপর তারা আহতদের হাসপাতালে পাঠিয়েছি। পরে শুনেছি তাদের একজনের মৃত্যু হয়েছে।
একই দিনে অপর দুর্ঘটনায় সিলেট -জকিগঞ্জ রাস্তার আটগ্রামের নোয়াগ্রামে সড়ক দুর্ঘটনায় ঘঠনাস্থলে প্রাণ হারান সুলতানপুর ইউনিয়ন এর তিরাশী গ্রামের দক্ষিন পাড়ের বরেন্দ্র ঘোষের ছেলে স্বপন বিশ্বাস। গাড়িটি কালিগঞ্জ জান্নাত পার্কের গ্যাসের সিলিন্ডারের গাড়ি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাহাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: