কমলগঞ্জে ধলাই নদী থেকে ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে সেতু

কমলগঞ্জে ধলাই নদী থেকে ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে সেতু

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

১৯/০৭/২০২৬ ১৯:৩৩:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদে প্রকাশ্যেই চলছে অবৈধ বালু উত্তোলন। এতে গুরুত্বপূর্ণ একটি সেতুসহ নদীর তীরবর্তী শতাধিক বসতঘর ও প্রতিরক্ষা বাঁধ মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ কাজ চললেও কার্যকর কোনো প্রতিকার মিলছে না।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজার-সংলগ্ন ধলাই নদের সেতুর নিচসহ বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে বালু তোলা হচ্ছে। বিশেষ করে কমলগঞ্জ থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে প্রকাশ্যেই এই কর্মযজ্ঞ চলছে। এতে সেতুর ভিত্তি নড়বড়ে হওয়ার পাশাপাশি তীরের ভাঙন তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নদীর তীরবর্তী বাসিন্দাদের আশঙ্কা, বালু উত্তোলন এখনই বন্ধ না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা ধলাই নদ ও গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad