হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অপহৃতা উদ্ধার, অভিযুক্ত গ্রেফতার
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে অপহরণ হওয়া এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার ও প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলার বাহুবল বাজার থেকে অপহৃতা ও প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
বুধবার (৬ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে র্যাব-৯ এর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-গতকাল মঙ্গলবার উল্লিখিত সময়ে বাহুবল উপজেলা সদরের বাজার থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী মিহি চৌধুরীকে উদ্ধার ও অপহরণের মূল অভিযুক্ত মোঃ মুস্তাকিন মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়। অভিযুক্ত যুবক বানিয়াচং উপজেলার চাঁনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় - গত ১৩ মে এসএসসি পরীক্ষা শেষে দুপুর ১টার দিকে বাড়ি ফেরার সময় মুস্তাকিন জোরপূর্বক সিএনজিচালিত অটোরিক্সা উঠিয়ে মিহিকে অপহরন করে। এই অভিযোগে নবীগঞ্জ থানায় একটি মামলা করেন মিহির বাবা।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিম সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন- গ্রেফতার আসামীকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: