জাফলংয়ে চা-বাগানে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
Led Bottom Ad

জাফলংয়ে চা-বাগানে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

রাজু বিশ্বাস দুর্জয়,তামাবিল

০৫/০৮/২০২৫ ২০:৪২:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে চা-বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামে এক যুবক কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে জাফলং চা- বাগান বাংলো থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।  মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল ১১ টার দিকে জাফলং চা-বাগানের বাংলোর একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমাম হোসেন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।


এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। আটককৃতরা হলেন, নিরঞ্জন গোয়ালা, আক্কেল প্রধান এবং কপিল উদ্দিন লিটন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইমাম হোসেন হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে চা বাগান এলাকায় বিক্ষোভ শুরু করে। এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করেন। একই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেন।


স্থানীয় সূত্রে আরও জানা যায়, সোমবার রাত ৩ টার দিকে ইমাম হোসেনকে চোর সন্দেহে আটক করে চা বাগান কর্তৃপক্ষ। পরে কয়েকজন মিলে তার উপর নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে ইমাম হোসেনের মৃত্যু হয়। তবে, ইমাম হোসেনের পরিবারে দাবি হত্যাকান্ডের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্যই চুরির ঘটনার মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।


এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের বাবার সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। এখনো মামলা দায়ের করা হয়নি। মামলা দায়েরের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad