জকিগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন
জকিগঞ্জে "জুলাই গনঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে জকিগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জকিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন এলাকা থেকে আগত জুলাই আন্দোলনে অংশ নেয়া ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি আবুল হাসান।
সভায় দেশের প্রতি আত্মত্যাগ কারী সকল দেশ প্রেমিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তারা দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: