সিলেটে বিজিবির অভিযানে ২ কোটি টাকার চোরাচালানী পণ্য আটক
Led Bottom Ad

সিলেটে বিজিবির অভিযানে ২ কোটি টাকার চোরাচালানী পণ্য আটক

প্রথম সিলেট প্রতিবেদন

০৫/০৮/২০২৫ ১৬:১১:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার (৫ আগষ্ট)  ৪৮ বিজিবি এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকার সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর এবং বাংলাবাজার বিওপি কর্তৃক বিপুল পরিমানে ভারতীয় শাড়ী, স্কিন ব্রাইট ক্রিম, মহিষ, সুপারি, মেডিসিন, থান কাপড় এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করে। 


আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য=১,৮৯,৫৬,৯৫০.০০ (এক কোটি ঊননব্বই লক্ষ ছাপ্পান্ন হাজার নয়শত পঞ্চাশ) টাকা। 


এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad