হবিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল
হবিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করেছে জামায়াতে ইসলামী। দিবসটি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ করেছে দলটির হবিগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী মহসিন আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, তাসনিম আলম মাহদী, লায়ন মীর জামিলুন্নবী ফয়সল, আতিকুল ইসলাম সোহাগ, মুজিবুর রহমান, হোসাইন আহমেদসহ প্রতিটি উপজেলার আমীর ও সেক্রেটারি।
সমাবেশে বক্তারা বলেন- আমরা ফ্যাস্টিস্টের দোসরদের বিচার চাই। যারা দেশে-বিদেশে আছে আমরা তাদের বিচার চাই। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমরা চাই না ভারতে আধিপত্যবাদ প্রতিষ্ঠিত না হোক। আমরা চাই ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ। আমাদের দ্বিতীয় স্বাধীনতার যারা শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য আমরা কথা বলতে পারছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। সমাবেশের পর একটি গণমিছিল হবিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌধুরীবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: