জুলাই পদযাত্রা
এনসিপি’র কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার আসছেন ২৯ জুলাই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী “দেশ গড়তে জুলাই জাগরণ”পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ জুলাই (বুধবার) মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আসছেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।
মৌলভীবাজার জেলার আহ্বায়ক, মোঃ খালেদ হাসান বিষয়টি প্রথম সিলেটকে নিশ্চিত করেন।
এ সময় পদযাত্রায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় নেতারা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয়, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি হিসেবে দলটির বর্ণনায় আওয়ামী লীগের বিচারের দাবিসহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে বক্তব্য রাখবেন।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: