বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীকে হত্যার চেষ্টায় মামলা
Led Bottom Ad

বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীকে হত্যার চেষ্টায় মামলা

০৫/০৮/২০২৫ ১৪:১৯:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কলেজ শিক্ষার্থীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেটের বিশ্বনাথে মামলা দায়ের করেছেন শিক্ষার্থীর পিতা নূরুল আমিন। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর ভাটগাঁও গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ওমর ফারুক (১৮)। সে দক্ষিণ সুরমা সরকারি কলেজের একাদ্বশ শ্রেণীর শিক্ষার্থী। সোমবার (৪ আগস্ট) দায়ের করা মামলায় অভিযুক্তরা হলেন বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের নূরপুর গ্রামের মৃত সৈয়দ ইন্তাজ আলীর পুত্র আব্দুল মুকিত (৩০) ও মুহিব আলী (২৭)।


মামলার এজাহারে বাদী নূরুল আমিন উল্লেখ করেন, পাশাপাশি বাড়ির বাসিন্দা মুকিত ও মুহিবের সাথে বিভিন্ন বিষয়াদী নিয়ে আমার পূর্ব বিরোধ রয়েছে। এরই প্রেক্ষিতে ২০২৩ সালের ৪ জুন মুহিবের বিরুদ্ধে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ আমি একটি মামলা (৫/৮০) দায়ের করি। এরপর থেকে তারা আমার ও আমার পরিবারের লোকদের ক্ষতি করার পায়তারায় লিপ্ত রয়েছে। আর এর জের ধরে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৭.৪৫ টার দিকে গোমরাগুল গ্রামে যাওয়ার পথে ঘাসিগাঁও গ্রামের তামবির আলীর বাড়ির সামনের রাস্তা পৌঁছামাত্রই ‘মুকিত ও মুহিব’ আমার ছেলে ওমর ফারুককে গালাগাল শুরু করে। আমার ছেলে এর প্রতিবাদ করতেই ‘মুকিত ও মুহিব’ তাকে হত্যার উদ্দেশ্যে তার (ওমর ফারুক) শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।


এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল মুকিত বলেন, নূরুল আমিন আমাদের জায়গা দখল করায় আমি প্রতিবাদ করে ছিলাম বলে তিনি (নূরুল আমিন)’সহ ৬ জন আমাকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করেন। তারা আমার মাথা ফাটিয়ে আমাকে আহত করে। আমি এ ঘটনায় থানায় অভিযোগ দেই। সেটি তুলে নিতে তারা আমাকে হুমকি-দামকি দিয়ে ব্যর্থ হয়ে এখন পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগে মামলা করেছে।


এ ঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad